রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লেবাননে বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, আহত সাত

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৩:৩১ পিএম

লেবাননে বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, আহত সাত

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে এক বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে ইসরায়েলি বাহিনীর একজন সেনা নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাতে জানা গেছে, ঘটনাটি ঘটে বুধবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে। এ ঘটনায় আরও সাতজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন।

প্রাথমিক তথ্যে জানা যায়, ইসরায়েলি সেনাবাহিনীর ৩৬তম ডিভিশনের একটি দল লিতানি নদীর তীরবর্তী এলাকায় টহল দিচ্ছিল। এ সময় আগে থেকে পেতে রাখা একটি বিস্ফোরক ডিভাইস হঠাৎ বিস্ফোরিত হয়, এতে পুরো দলটি ক্ষতিগ্রস্ত হয়।

নিহত সেনার বয়স ২৯ বছর। তিনি রিজার্ভ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং উত্তরাঞ্চলীয় শহর হাইফার বাসিন্দা ছিলেন। বিস্ফোরণে আহতদের মধ্যে ৩৬তম ডিভিশনের একজন উপ-কমান্ডার, একটি ট্রান্সপোর্ট ইউনিটের ব্যাটালিয়ন কমান্ডারসহ আরও কয়েকজন সদস্য রয়েছেন। আহতদের অধিকাংশই মাঝারি ও সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

সেনাবাহিনী জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে। ঘটনার পরপরই ওই এলাকায় পাল্টা গোলাবর্ষণ চালানো হয়, যেখানে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরক ছিল। তবে কীভাবে এবং কারা এটি স্থাপন করেছে, তা নিয়ে এখনো বিস্তারিত তদন্ত চলছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!