রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

৭৩ বছরের নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো বার চালু হল সৌদিতে

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ১২:৫৭ পিএম

৭৩ বছরের নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো বার চালু হল সৌদিতে

ফাইল ছবি

বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরব এবার প্রথমবারের মতো বার চালুর অনুমতি দিয়েছে—তবে শুধু অ্যালকোহলমুক্ত পানীয় পরিবেশনের জন্য। দেশটিতে ১৯৫২ সাল থেকে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভাঙলে কঠোর শাস্তির বিধান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে নিউ আরব, ডন ও ফ্রান্স–২৪।

সম্প্রতি রাজধানী রিয়াদে ‘এ–১২’ নামের নতুন একটি ক্যাফে চালু হয়েছে, যেখানে প্রথাগত বারের আদলে বসার পরিবেশ তৈরি করা হয়েছে। এখানেই প্রথমবার সৌদি কর্তৃপক্ষ বিয়ারসহ বিভিন্ন ধরনের পানীয় পরিবেশনের অনুমতি দিয়েছে—যেগুলো সম্পূর্ণ নন–অ্যালকোহলিক।

পানীয় বারের মতো পরিবেশ, তবে অ্যালকোহলহীন

বিদেশে যেসব পানীয় সাধারণত অ্যালকোহলযুক্ত থাকে, এই ক্যাফেতে সেগুলোরই অ্যালকোহলমুক্ত সংস্করণ পরিবেশন করা হচ্ছে। পরিবেশও আন্তর্জাতিক বারগুলোর মতো—নারী–পুরুষ একসঙ্গে বসে পানীয় উপভোগ করতে পারবেন।

মধ্যপ্রাচ্যে মদের নিষেধাজ্ঞা

উপসাগরীয় অঞ্চলে সৌদি আরব ও কুয়েতে অ্যালকোহলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশি কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। ২০২৪ সালে রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি দোকানে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!