রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঝটপট মেকআপ তোলার ৪ সহজ উপায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৭:৩৫ পিএম

ঝটপট মেকআপ তোলার ৪ সহজ উপায়

প্রতীকী ছবি

মেকআপ ব্যবহারের পর সঠিক নিয়মে তা না তুললে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই রূপবিশেষজ্ঞরা সহজ কিছু ধাপ অনুসরণ করে মেকআপ তোলার পরামর্শ দিয়ে থাকেন।

রূপবিশেষজ্ঞদের মতে, সহজ ও কার্যকরভাবে মেকআপ তুলতে মোট চারটি উপাদান প্রয়োজন হয়। এগুলো হলো নারিকেল তেল, ফেসওয়াশ, ফেসপ্যাক ও টোনার।

প্রথমে প্রাকৃতিক উপাদান হিসেবে নারিকেল তেল ব্যবহার করতে হবে। একটি তুলা বা ফেসিয়াল টিস্যু দিয়ে পুরো মুখ মুছে নিতে হবে। এরপর তুলা বা টিস্যুর ওপর নারিকেল তেল দিয়ে আবার মুখ পরিষ্কার করতে হবে।

এরপর হাতে সামান্য নারিকেল তেল নিয়ে দুই মিনিট পুরো মুখে ম্যাসাজ করতে হবে। তারপর ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

এবার ফেসপ্যাক ব্যবহার করার পালা। বাড়িতে সহজে তৈরি করা ফেসপ্যাক হিসেবে চালের গুঁড়া, গুঁড়া দুধ ও চিনি মিশিয়ে নেওয়া যেতে পারে। এতে সামান্য লেবুর রস মিশিয়ে মুখে স্ক্রাব করতে হবে। চাইলে লেবুর খোসা দিয়েও স্ক্রাব করা যায়।

এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে টোনার ব্যবহার করতে হবে। টোনার হিসেবে গোলাপজল ব্যবহার করা যেতে পারে। শেষে ভালো মানের ময়েশ্চারাইজার লাগাতে হবে, যা ত্বকের সুরক্ষায় সহায়তা করবে।

বিশেষজ্ঞদের মতে, নিয়ম মেনে মেকআপ না তুললে ত্বকে দীর্ঘমেয়াদি ব্রণ, অ্যাকনে ও কালো দাগের সমস্যা দেখা দিতে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!