প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৪:২৮ পিএম
এলপি গ্যাস আমদানিতে ব্যবহৃত জাহাজের ভাড়া এবং ডিজেলের দাম বাড়ার প্রভাবে মাসের মাঝামাঝিতেই ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন সমন্বয় অনুযায়ী, ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৯৪০ টাকা।
এর ফলে মাত্র ১৮ দিনের ব্যবধানে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছে।
এর আগে গত ২ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছিল। এর ঠিক ১৮ দিনের মাথায় আবারও ২১২ টাকা বাড়ানো হলো।



