রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক হিসাব প্রকাশ আসিফের

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৯:১৫ এএম

দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক হিসাব প্রকাশ আসিফের

ছবিঃ সংগৃহীত

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন Asif Mahmud Sajeeb Bhuiyan। বুধবার (৪ মার্চ) রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য তুলে ধরেন।

National Citizen Party-এর মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। তবে বাবার নামে ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন রয়েছে, যার কিস্তি প্রতি মাসে বেতনের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। এখনও ওই ঋণের বকেয়া রয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। হিসাব অনুযায়ী ঋণের পরিমাণ বাদ দিলে পরিবার এখনো প্রায় ৮২ হাজার টাকার দেনায় রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।

নিজের ব্যাংক হিসাব প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, তার Sonali Bank-এর একটি সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে ৯ হাজার ৯৩০ টাকা রয়েছে। এছাড়া তিনি জানান, ১৬ মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তার বেতন ও বিভিন্ন সরকারি ভাতা নির্ধারিত স্যালারি অ্যাকাউন্টে জমা হয়েছে।

তিনি দাবি করেন, দায়িত্ব পালনের সময় তিনি পাঁচটি সরকারি বিদেশ সফর করেছেন এবং সে সময়ের ভ্রমণ ভাতা (টিএ-ডিএ) ও অন্যান্য সরকারি ভাতাও ওই অ্যাকাউন্টে জমা হয়েছে। সব মিলিয়ে তার স্যালারি অ্যাকাউন্টে মোট ৮৫ লাখ ৮১ হাজার টাকা জমা পড়ে এবং বিভিন্ন খাতে উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে সেই অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।

এদিকে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে Bangladesh Financial Intelligence Unit (বিএফআইইউ)। গত সোমবার ৫৬টি তফসিলি ব্যাংক ও কয়েকটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে। তিনি বলেন, “যারা অতীতে মনোক্ষুণ্ন হয়েছেন এবং যারা এখনও ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত রয়েছেন, তারাই এসব গুজব ছড়াচ্ছেন।”

তিনি আরও বলেন, “আমার ব্যাংক হিসাব নিয়ে রহস্য তৈরি করার চেষ্টা হচ্ছিল। তাই বিষয়টি পরিষ্কার করতেই আমি নিজেই সব হিসাব জনসম্মুখে তুলে ধরেছি।”

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!