রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৫:৫৪ পিএম

ঈদের ছুটিতে মেট্রো রেলে উপচে পড়া ভিড়

ফাইল ছবি

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেই রাজধানীতে পুনরায় চালু হয়েছে মেট্রো রেল চলাচল। ঈদের দিন বন্ধ থাকার পর রবিবার (২২ মার্চ) সকাল থেকে উত্তরা–মতিঝিল–উত্তরা পথে নিয়মিত যাত্রী পরিবহন শুরু হলে স্টেশনগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়।

সকালের পর থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। টিকিট কাউন্টারের সামনে লাইন স্টেশনের প্রবেশপথ পর্যন্ত পৌঁছে যায়। যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে সংশ্লিষ্ট কর্মীদের।

দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে অনেকেই রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে মেট্রো রেলে উঠছেন। দ্রুত যাতায়াত ও তুলনামূলক কম খরচ হওয়ায় এই পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরতা বেড়েছে যাত্রীদের।

মতিঝিল থেকে উত্তরা অভিমুখে যাওয়া এক যাত্রী জানান, ঈদের দিন পরিবারের সঙ্গে বাসায় সময় কাটানোর পর দ্বিতীয় দিনে বাইরে ঘুরতে বের হয়েছেন। রাজধানীতে সহজ ও দ্রুত চলাচলের জন্য তিনি মেট্রো রেলকেই সবচেয়ে সুবিধাজনক মনে করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটির সময়েও যাত্রীদের ব্যাপক সাড়া প্রমাণ করে যে, নগরবাসীর কাছে মেট্রো রেল এখন অন্যতম ভরসার পরিবহন মাধ্যম হয়ে উঠেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!