প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৪:৪১ পিএম
দুর্নীতি দমন কমিশনের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। উপপরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার এসব কর্মকর্তার নতুন কর্মস্থল নির্ধারণ করে আদেশ জারি করা হয়েছে।
বুধবার কমিশনের পরিচালক মো. নাজমুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির তথ্য জানা যায়।
বদলির আদেশ অনুযায়ী, উপপরিচালক মো. জাহিদ কালামকে রাঙামাটি কার্যালয় থেকে প্রধান কার্যালয়ে আনা হয়েছে। উপপরিচালক মো. আবদুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ শাখায় এবং উপপরিচালক কমলেশ মন্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটিতে পাঠানো হয়েছে।
এছাড়া উপপরিচালক মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।



