প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:৫২ পিএম
দুর্নীতি দমন কমিশন নীলফামারীর সৈয়দপুর এলাকায় তিস্তা বাঁধ প্রকল্পের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার এবং কানুনগো শরীফ আহমেদ। অন্য আসামিরা হলেন স্থানীয় ব্যক্তি মো. আফতাব আলম, মো. শাহাবউদ্দিন, মো. হাফিজ উদ্দিন লালখা এবং অখিল চন্দ্র।
মামলাটি দায়ের করেছেন দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রায়হান বকসী।
অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিচালিত তিস্তা বাঁধ প্রকল্পের আওতায় বগুড়া সেচ খাল খননের জন্য সৈয়দপুর উপজেলার বাড়াইশালপাড়া মৌজায় ১৬.২৪ একর জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীতে ২০১৫ সালের ৮ আগস্ট জেলা ভূমি বরাদ্দ কমিটি ওই জমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে।
অন্যদিকে, অভিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন ছিল এবং আদালতের রায়ে তার পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।



