রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের মাথা ফাটিয়ে পালিয়ে গেল গরু চোর

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৩:৪৬ পিএম

পুলিশের মাথা ফাটিয়ে পালিয়ে গেল গরু চোর

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গরু চুরির অভিযোগে অভিযানে গিয়ে পুলিশের এক সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে গেছে চোরচক্রের এক সদস্য। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য বনমালী রায়কে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

পালিয়ে যাওয়া ব্যক্তি উপজেলার লোহাকাচি গ্রামের রাসেল ইসলাম (৩৩)। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভ্যান ও গরু চুরির একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, এর আগের রাতে একই এলাকার এক ব্যক্তির গোয়াল থেকে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে এসআই বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযুক্তকে গ্রেপ্তারে তার বাড়ি ঘেরাও করে।

ঘরের ভেতরে অবস্থান নিশ্চিত হওয়ার পর এক পুলিশ সদস্য দরজার সামনে গেলে অভিযুক্ত হঠাৎ দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!