রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে পারিবারিক বিরোধে কলেজছাত্রীকে হত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ১২:২৬ পিএম

যাত্রাবাড়ীতে পারিবারিক বিরোধে কলেজছাত্রীকে হত্যা

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে এক ভয়াবহ হামলার ঘটনায় একই পরিবারের চারজন সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় দিয়া আক্তার নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে যাত্রাবাড়ী থানার কাজলা-ভাঙা প্রেস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দিয়া আক্তার স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার আবু মুসার সঙ্গে নবীউল্লাহ নামের এক ব্যক্তির আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন ভোরে আবু মুসা টাকা আদায়ের উদ্দেশ্যে নবীউল্লাহর বাসায় গেলে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে।

এ সময় নবীউল্লাহ, তার স্ত্রী ও সন্তানদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে দিয়া আক্তার গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

হামলায় জড়িত আবু মুসাও আহত অবস্থায় হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!