রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রামগতিতে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

সালমান ইমন

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১২:৫০ পিএম

রামগতিতে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

ছবি: নিজস্ব

লক্ষ্মীপুরের রামগতিতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড এর রামগতি স্টেশন সদস্যরা রামগতি বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নগদ ২ হাজার ৯৩০ টাকা ও অটোরিকশাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত গাঁজা, নগদ অর্থ ও অটোরিকশাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!