বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৮:১১ পিএম
ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এই কর্মসূচির জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কনজ্যুমার গুডস লিমিটেড-এর সরবরাহ করা রুটিতে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শিশুদের অভিভাবকদের মধ্যে অস্বাস্থ্যকর খাবার নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। শুধু রুটিই নয়, টিফিনে দেওয়া কলা ও ডিম নিয়েও রয়েছে নানা অভিযোগ। অভিভাবকদের দাবি, অনেক সময় কাঁচা কলা, ঠান্ডা ডিম এমনকি পচা ডিমও শিশুদের দেওয়া হচ্ছে।

অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, এভাবে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার শিশুদের মাঝে বিতরণ করা হলে যেকোনো সময় বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মাতৃভূমির খবর