রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন,ইকবাল হোসেন দলিল লেখক 

‎শেখ নিয়াজ মোহাম্মদ

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৬:২৭ পিএম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন,ইকবাল হোসেন দলিল লেখক 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসন্ন ২০২৬ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসীসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন দুই নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী  ইকবাল হোসেন (দলিল লেখক)। তিনি সাবেক যুগ্ম সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর যুবদল এবং ০২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎সোমবার (২৫ মে ২০২৬) দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ২ নং ওয়ার্ড মিজমিজি পশ্চিম আমজাদ মার্কেট এলাকায় নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঈদ শুভেচ্ছা জানান।

‎এ সময় তিনি পবিত্র ঈদুল আযহার তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদুল আযহা মুসলমানদের জীবনে ত্যাগ, ধৈর্য, তাকওয়া ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা বহন করে। এই ঈদ মানুষকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু পর্যন্ত ত্যাগ করার মানসিকতা শিক্ষা দেয়। তিনি আরও বলেন, ইসলাম শান্তি, মানবতা ও ন্যায়বিচারের ধর্ম এবং ঈদুল আযহা সেই শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

‎তিনি বলেন, কোরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন (সূরা আল-বাকারা)। কোরবানির মূল উদ্দেশ্য শুধু পশু জবাই নয়, বরং অন্তরের তাকওয়া ও আল্লাহভীতিকে জাগ্রত করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে কোরবানির রক্ত বা খাদ্যাংশ পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এসব শিক্ষা মুসলমানদের জীবনে বাস্তবভাবে অনুসরণ করা প্রয়োজন।

‎তিনি আরও বলেন, হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান আত্মত্যাগ ইসলামের ইতিহাসে ঈমান, আনুগত্য ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সর্বোচ্চ উদাহরণ। তাঁদের এই ঘটনা মুসলিম উম্মাহকে আল্লাহর নির্দেশের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের শিক্ষা দেয়। পাশাপাশি ইসলাম পারস্পরিক ভ্রাতৃত্ব, দান-সদকা, গরিব-দুঃখীদের সহায়তা এবং সামাজিক সম্প্রীতির প্রতি গুরুত্ব দিয়েছে, যা ঈদের সময় আরও বেশি বাস্তবায়ন করা উচিত।

‎তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশির সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ঈদের আনন্দ সবাই মিলে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

‎সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন (দলিল লেখক), সাবেক যুগ্ম সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর যুবদল ও সভাপতি ০২ নং ওয়ার্ড যুবদল বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদেরকে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, ধৈর্য, তাকওয়া ও ত্যাগের শিক্ষা দেয়। এই শিক্ষা জীবনে ধারণ করলে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবতা প্রতিষ্ঠিত হবে। আমি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাই-বোনদের প্রতি আন্তরিক ঈদুল আযহার শুভেচ্ছা জানাই। আল্লাহ সবাইকে কবুল কোরবানি নসিব করুন এবং শান্তি, সুস্বাস্থ্য ও বরকতময় জীবন দান করুন—এই দোয়া করি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!