রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৩ গরুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৫:০৫ পিএম

মৌলভীবাজারে বজ্রপাতে একসঙ্গে ১৩ গরুর মৃত্যু

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গরুগুলোর মালিকরা হলেন রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কুচাই চা-বাগান এলাকার একটি মাঠে গরুগুলো ঘাস খাচ্ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে মাঠে থাকা ১৩টি গরু মারা যায়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। একসঙ্গে এতগুলো গরুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত মালিকরা সবাই দরিদ্র এবং তাদের জীবিকার বড় অংশই এসব গবাদিপশুর ওপর নির্ভরশীল।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!