রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশজুড়ে টানা বর্ষণে আরও পাহাড় ধসের শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৯:৪২ এএম

দেশজুড়ে টানা বর্ষণে আরও পাহাড় ধসের শঙ্কা

ফাইল ছবি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে টানা বর্ষণের ফলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। পাহাড়ি এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আলাদা সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

যেসব অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে। তাই নগরবাসীকে জলাবদ্ধতা এড়াতে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ সময়ে বাইরে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!