রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে কাউন্সিলর পদে লড়ার ঘোষণা দিলেন রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:৩১ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে কাউন্সিলর পদে   লড়ার ঘোষণা দিলেন রুহুল আমিন হাওলাদার

ছবি: প্রতিনিধি

আসন্ন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ রুহুল আমিন হাওলাদার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে তাঁর পরিবারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ২০০৪ সাল থেকে এলাকাবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থনে তাদের পরিবার জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করার সুযোগ পেয়ে আসছে। দীর্ঘ এই সময়ে সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

ঘোষণায় আরও বলা হয়, এলাকাবাসীর অব্যাহত দোয়া ও সহযোগিতা নিয়ে মোঃ রুহুল আমিন হাওলাদার আসন্ন পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হলে তিনি সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।এদিকে প্রার্থী ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সফলতা কামনা করেছেন।

পোস্টের শেষাংশে ১ নম্বর ওয়ার্ডের ভোটার ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে সকলের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!