রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইরাকের রেস্টুরেন্টে দায়িত্ব পালনের সময় জীবননগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ১১:৫৭ পিএম

ইরাকের রেস্টুরেন্টে দায়িত্ব পালনের সময় জীবননগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

ছবিঃ প্রতিনিধি

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের ছেলে রেজাউল ইসলাম(৩৫) ইরাকের একটি রেস্টুরেন্টে দায়িত্ব পালনের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মৃত্যু বরণ করেছেন।রেজাউল ইসলাম মৃগমারী গ্রামের সরকার পাড়ার রহিম হুজুরের ছেলে।


রোববার বিকালে তার সহকর্মীরা মোবাইল ফোনের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তার মৃত্যুর সংবাদ টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


স্থানীয়রা জানিয়েছেন, রেজাউল ইসলাম ইরাকের রাজধানী বাগদাদ শহরের আল মুনসুর এলাকায় একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন।রোববার বিকালে রেজাউল ইসলামের সাথে থাকা ব্যক্তিরা মোবাইলে ছবি ও ভিডিও পাঠিয়ে তার মৃত্যুর বিষয়টি জানায়।ভিডিও তে দেখা গেছে রেস্টুরেন্টের কিচেনে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

রেজাউল ইসলামের পিতা রহিম হুজুর কান্না জড়িত কন্ঠে বলেন,আমার ছেলে প্রায় ৮ বছর ধরে বিদেশে আছে।তার বাড়িতে আসার প্রস্তুতি চলছিলো।কিন্তু হঠাৎ করে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩ টার দিকে জানতে পারলাম আমার ছেলে মারা গেছে। মরদেহ দেশে ফিরে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!