প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৩:৩৭ পিএম
টাঙ্গাইলের মধুপুরে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—নাছির উদ্দীন (৪৫) ও লাভলু মিয়া (৩০)।
জানা গেছে, ছাত্রদলের নেতাকর্মীরা অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পৃথক দুটি মামলা করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীনের পরিচালিত মোবাইল কোর্টে তাদের হাজির করা হলে আদালত দুজনকেই এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।



