রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ওসমানীনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৮:৩৭ পিএম

ওসমানীনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৪

ছবি: প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নাটকিলা এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটকিলা এলাকায় একটি তেলবাহী ট্রাক এর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!