প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:০১ পিএম
রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে মালবাহী ট্রলারের ধাক্কায় গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ঢাকা মহানগরীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলমান রয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পাইপলাইন মেরামত করা হলেও মেরামতের সময় পাইপে পানি প্রবেশ এবং ঢাকা শহরে সরবরাহ কম থাকায় স্বল্পচাপের সমস্যা তৈরি হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তৎপরতা চালানো হচ্ছে।
কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।



