রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:০০ পিএম

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

ফাইল ছবি

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দফায় ভোক্তা পর্যায়ে এলপিজির দাম আরও বাড়ানো হয়েছে।

নির্ধারিত নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ফেব্রুয়ারি মাসে ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ৩০৬ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৪ জানুয়ারি এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

একই সঙ্গে ফেব্রুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, জানুয়ারিতে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!