রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কমলো এলপি গ্যাসের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:১৮ পিএম

কমলো এলপি গ্যাসের দাম

ফাইল ছবি

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারে গ্রাহকদের ৫৫ টাকা কম খরচ হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল এক দফায় ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৭ টাকা। ফলে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দুই দফায় মোট ৫৯৯ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছিল।

সাম্প্রতিক এই মূল্যহ্রাসে কিছুটা স্বস্তি পেলেও এখনও এলপি গ্যাসের দাম আগের তুলনায় অনেক বেশি বলে মনে করছেন ভোক্তারা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!