রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এলপি গ্যাস নিয়ে সুখবর দিলো সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ১১:০৭ এএম

এলপি গ্যাস নিয়ে সুখবর দিলো সরকার

ফাইল ছবি

দেশে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট সামাল দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, এলপিজি আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়ানো হবে এবং দাম নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে। ইতোমধ্যে বিপিসিকে মৌখিকভাবে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে।

এর আগে ১০ জানুয়ারি বিপিসি সচিবকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, দেশের এলপিজি বাজার পুরোপুরি বেসরকারি খাতের ওপর নির্ভরশীল হওয়ায় সংকটকালীন সময়ে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ খুবই সীমিত। ফলে সরবরাহ ঘাটতি বা কৃত্রিম সংকট তৈরি হলে তা মোকাবিলায় সরকারের কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যাতে বাজারে সরবরাহ বাড়ানো এবং ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে এলপিজির সংকট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পাবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!