প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১২:২৮ পিএম
তরুণ কণ্ঠশিল্পী মিহিরুল মিরাজ তার প্রথম লেখা ও গাওয়া গান ‘বুকের পাজর’ প্রকাশ করে আলোচনায় এসেছেন। নিজস্ব উদ্যোগে নির্মিত এই সংগীতচিত্রটি ইতোমধ্যে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
জানা গেছে, গানটি শুরুতে নিছক শখের বশে লেখা হয়েছিল। পরবর্তীতে বন্ধুদের সঙ্গে আড্ডায় গানটি গাওয়ার পর সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে এটি রেকর্ড করার সিদ্ধান্ত নেন মিরাজ। আত্মীয়-স্বজন ও পরিচিতদের উৎসাহে শেষ পর্যন্ত গানটি প্রকাশ করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত এই গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। সংশ্লিষ্টদের মতে, গানটির কথার সঙ্গে অনেকেই নিজেদের জীবনের অভিজ্ঞতার মিল খুঁজে পাচ্ছেন।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মিহিরুল মিরাজ নিজেই। এতে অভিনয় করেছেন মিরাজ, বর্ষা ইসলাম, অনামিকা আক্তার, জাহিদ হাসান ও মাসুক। সংগীতচিত্রটির সম্পাদনা ও নির্মাণ একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সম্পন্ন হয়েছে এবং পরিচালনা করেছেন শাহরিয়ার শুভ।
গানটি প্রসঙ্গে মিরাজ বলেন, এটি তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। তিনি জানান, মানুষের অনুভূতি ও জীবনের গল্পকে সংগীত ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
ভবিষ্যতে একই প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে আরও নতুন কাজ প্রকাশের পরিকল্পনার কথাও জানান এই তরুণ শিল্পী।



