রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কেনেডি পরিবারের উত্থানের গল্পে আসছে নতুন সিরিজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০১:২৬ পিএম

কেনেডি পরিবারের উত্থানের গল্পে আসছে নতুন সিরিজ

ছবিঃ সংগৃহীত

বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক পরিবার কেনেডি নিয়ে নতুন একটি ড্রামা সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স। সম্প্রতি এই সিরিজের নেপথ্যের প্রথম ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে হলিউড তারকা মাইকেল ফাসবেন্ডারকে পরিবারপ্রধান জো কেনেডি সিনিয়রের চরিত্রে দেখা গেছে।

ফ্রেডরিক লোগেভালের আলোচিত বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজে ১৯৩০-এর দশকে কেনেডি পরিবারের উত্থানের গল্প তুলে ধরা হবে। এতে পরিবারের নয় সন্তানের বেড়ে ওঠা, তাদের পারস্পরিক সম্পর্ক, প্রতিযোগিতা, প্রেম এবং বিভিন্ন ট্র্যাজেডি তুলে ধরা হবে। বিশেষ করে বড় ভাইয়ের প্রভাব থেকে বেরিয়ে নিজের পরিচয় গড়তে তরুণ জ্যাক কেনেডির সংগ্রাম এই সিরিজের অন্যতম আকর্ষণ হিসেবে দেখানো হবে, যিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন।

সিরিজটিতে আরও দেখা যাবে লরা ডনেলি, নিক রবিনসন, জোশুয়া মেলনিক এবং ওয়াইট রাসেলের মতো তারকাদের। পাশাপাশি উইনস্টন চার্চিল, ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট এবং এফবিআই প্রধান জে. এডগার হুভারের মতো ঐতিহাসিক চরিত্রও এতে স্থান পেয়েছে।

আট পর্বের প্রথম সিজনের শুটিং বর্তমানে লন্ডনে চলছে। সিরিজটির নেতৃত্বে রয়েছেন স্যাম শ এবং নির্বাহী প্রযোজনায় যুক্ত আছেন অস্কারজয়ী পরিচালক টমাস ভিন্টারবার্গসহ একাধিক অভিজ্ঞ নির্মাতা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!