রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‍‍`বনলতা এক্সপ্রেস‍‍` কি পারবে ‍‍`হাওয়া’র রেকর্ড ভাঙতে?

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৭:৪৬ পিএম

‍‍`বনলতা এক্সপ্রেস‍‍` কি পারবে ‍‍`হাওয়া’র রেকর্ড ভাঙতে?

ছবিঃ সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে অবস্থান করছে তানিম নূর পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই দেশ ও দেশের বাইরে ব্যাপক সাড়া ফেলেছে তারকাবহুল এই চলচ্চিত্রটি।

প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র জানায়, মুক্তির পর থেকে দেশে সিনেমাটির টিকিট বিক্রি ছাড়িয়েছে ৬ কোটি টাকার বেশি। দর্শক আগ্রহের দিক থেকেও এটি ঈদ মৌসুমের অন্য সিনেমাগুলোকে ছাড়িয়ে গেছে।

বিদেশি বাজারেও সিনেমাটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। উত্তর আমেরিকায় মুক্তির প্রথম তিন দিনে আয় হয় প্রায় ১ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার। পরবর্তী দিনগুলোর আয় এবং অস্ট্রেলিয়ার বাজারের আয়ের ফলে মোট আয় আরও বৃদ্ধি পায়।

পরিবেশক সংস্থা জানিয়েছে, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে সিনেমাটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৪৬ হাজার ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে প্রায় ১ লাখ ২৪ হাজার ডলার এবং কানাডা থেকে প্রায় ১ লাখ ২২ হাজার ডলার।

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বাজার থেকেও সিনেমাটি আয় করেছে প্রায় ৬৩ হাজার ডলারের বেশি। এর মধ্যে যুক্তরাজ্য থেকে এসেছে প্রায় ১৪ হাজার ডলার এবং অস্ট্রেলিয়া থেকে প্রায় ৪৯ হাজার ডলার।

বিশ্লেষকদের মতে, এ ধারা অব্যাহত থাকলে এটি শিগগিরই উত্তর আমেরিকায় সর্বোচ্চ আয় করা বাংলা সিনেমা হিসেবে নতুন রেকর্ড গড়তে পারে, যেখানে আগে শীর্ষে ছিল ‘হাওয়া’।

পরিচালক তানিম নূর বলেন, দর্শকের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সিনেমা বানানো হয় দর্শকদের জন্য, তাদের সাড়া পাওয়াই আমাদের অনুপ্রেরণা।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, বাঁধনসহ আরও অনেকে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!