রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সিনেমা থেকে ওয়েব সিরিজে শাহরুখ-রানীর আলোচিত সিনেমা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:১৫ পিএম

সিনেমা থেকে ওয়েব সিরিজে শাহরুখ-রানীর আলোচিত সিনেমা

ফাইল ছবি

দুই দশক পর নতুন রূপে ফিরছে বলিউডের আলোচিত চলচ্চিত্র ‘কভি আলবিদা না কেহনা’। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিকে এবার ওয়েব সিরিজ আকারে পুনর্নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতা করণ জোহর।

মুক্তির সময় ছবিটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। অসুখী দাম্পত্য, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং সম্পর্কের জটিলতা—এমন সাহসী বিষয় তুলে ধরায় একদিকে যেমন প্রশংসা পেয়েছিল, তেমনি তীব্র সমালোচনার মুখেও পড়েছিল।

সম্প্রতি করণ জোহর জানিয়েছেন, তিনি এবার গল্পটিকে দীর্ঘ পরিসরের ওয়েব সিরিজ হিসেবে উপস্থাপন করতে চান। তার মতে, বর্তমান সময়ে গল্প বলার জন্য এই ফরম্যাট আরও উপযোগী।

তিনি আরও জানান, ছবিটিকে কীভাবে সিরিজে রূপ দেওয়া যায় তা নিয়ে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে। তবে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না তিনি। তার ভাষায়, এটি অবশ্যই একটি পূর্ণাঙ্গ ওয়েব সিরিজ হবে, যা একটি বড় প্ল্যাটফর্মে প্রচারিত হবে।

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত মূল চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন করণ জোহর, প্রযোজনা ছিল ধর্মা প্রোডাকশনস। ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানী মুখার্জি, প্রীতি জিনতা, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন ও কিরণ খেরসহ আরও অনেকে। সে সময় ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্যও অর্জন করেছিল।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!