রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোশাররফ করিমের ‘বইপোকা’ নাটকে সমাজ পরিবর্তনের বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০২:৪৪ পিএম

মোশাররফ করিমের ‘বইপোকা’ নাটকে সমাজ পরিবর্তনের বার্তা

ছবি: সংগৃহীত

তরুণ নির্মাতা রাজ্জাক রাজের পরিচালনায় ভিন্নধর্মী গল্পের নাটক ‘বইপোকা’ মুক্তির পরপরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, তার বিপরীতে দেখা গেছে নীলাঞ্জনা নীলা।

নাটকটি ১ মে রাতে একটি বেসরকারি টেলিভিশনে এবং পরদিন একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি নিয়ে চলছে প্রশংসা ও আলোচনা।

তরুণ নাট্যকার আল আমিন স্বপনের রচিত এই গল্পে তুলে ধরা হয়েছে সমাজের অবক্ষয়, শিক্ষা ও বই পড়ার গুরুত্ব। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, সাবিনা রনি, লিপু মামাসহ অনেকে।

গল্পে দেখা যায়, হাসান জহির নামের চরিত্রে মোশাররফ করিম শহরের বিলাসবহুল জীবন ও উচ্চ বেতনের চাকরি ছেড়ে স্ত্রীকে নিয়ে গ্রামে ফিরে আসেন। সেখানে তিনি কৃষিকাজের পাশাপাশি মানুষকে বই পড়ার মাধ্যমে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার চেষ্টা করেন।

যৌতুকলোভী ও দুর্নীতিগ্রস্ত কিছু মানুষের বিরোধিতা সত্ত্বেও তিনি গ্রামে একটি পাঠাগার গড়ে তোলার স্বপ্ন দেখেন। তবে তার এই উদ্যোগ বাধাগ্রস্ত করতে তাকে মিথ্যা অপবাদে জড়িয়ে নির্যাতনের শিকার হতে হয়।

গাজীপুরের পূবাইলে চিত্রায়িত এই নাটকটি পরিচালকের ভাষায় শুধুই বিনোদন নয়, বরং সমাজ পরিবর্তনের একটি বার্তা বহন করে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!