রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমবার মেট গালায় করণ জোহর, স্মরণ করলেন শাহরুখকে

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১২:২২ পিএম

প্রথমবার মেট গালায় করণ  জোহর, স্মরণ করলেন শাহরুখকে

ফাইল ছবি

বিশ্বখ্যাত ফ্যাশন আসর মেট গালা-২০২৬-এ প্রথমবার অংশ নিয়ে নতুন ইতিহাস গড়েছেন বলিউড নির্মাতা করণ জোহর। এই আসরে রেড কার্পেটে হাঁটা প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি জায়গা করে নেন আলোচনায়।

মঞ্চে উপস্থিত হয়ে আবেগঘন মন্তব্যে তিনি নিজের সাফল্যের কৃতিত্ব দেন বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। করণ জানান, তার ক্যারিয়ারের শুরু থেকেই শাহরুখ তার কাজের বড় অনুপ্রেরণা।

এক সাক্ষাৎকারে করণ বলেন, তার প্রথম পাঁচটি সিনেমা শাহরুখকে নিয়ে তৈরি। তিনি আরও জানান, গত বছর শাহরুখ মেট গালায় অংশ নিয়েছিলেন, আর এবার তিনি নিজে সেখানে পৌঁছাতে পেরেছেন—যা তার কাছে জীবনের একটি পূর্ণতার অনুভূতি।

মেট গালায় করণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি পরেছিলেন খ্যাতিমান ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি বিশেষ পোশাক, যেখানে ভারতীয় ঐতিহ্য ও শিল্পী রাজা রবি বর্মার চিত্রকর্মের অনুপ্রেরণা ফুটে উঠেছে।

করণ জানান, এই পোশাক শুধু ফ্যাশন নয়, বরং ভারতীয় শিল্প ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধার প্রকাশ। তিনি মনীশ মালহোত্রাকে নিজের ঘনিষ্ঠ বন্ধু ও অসাধারণ ডিজাইনার হিসেবে উল্লেখ করেন।

ফ্যাশন ও সিনেমার সম্পর্ক নিয়ে করণ বলেন, তার চলচ্চিত্র নির্মাণে ফ্যাশন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং গল্প বলার একটি অংশ হিসেবেই তিনি এটিকে ব্যবহার করেন।

উল্লেখ্য, করণ জোহর ও শাহরুখ খানের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পেশাগত সম্পর্ক বলিউডে অত্যন্ত পরিচিত। ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’ এবং ‘মাই নেম ইজ খান’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে তারা একসঙ্গে কাজ করেছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!