রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি সংকটে ফিলিপাইনে জরুরি অবস্থা জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৩:২৯ পিএম

জ্বালানি সংকটে ফিলিপাইনে  জরুরি অবস্থা জারি

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকটের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এ ঘোষণা দেন।

মঙ্গলবার জারি করা এক নির্বাহী আদেশে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে। এ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট মার্কোস বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

ফিলিপাইন মূলত আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরশীল হওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়লে দেশটির জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহে সংকট দেখা দিয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!