রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০১:২০ পিএম

ইসরায়েলকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভিডিওটিতে দাবি করা হয়, অধিকৃত পশ্চিম তীরে ছাদ থেকে এক ফিলিস্তিনির মরদেহ ফেলে দিচ্ছে ইসরায়েলি সেনারা।

শনিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিশ্বজুড়ে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। তাঁর মতে, এসব ঘটনায় সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পোস্টের পর বিতর্কের সূত্রপাত হয়। ওই পোস্টে বলা হয়, প্রেসিডেন্ট লি পুরোনো একটি ঘটনাকে নতুনভাবে উপস্থাপন করেছেন, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

এর জবাবে লি জে-মিয়ং আরও একটি ভিডিও শেয়ার করে দাবি করেন, ঘটনাটি ২০২৪ সালের একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, ভিডিওটির সত্যতা যাচাই করা এবং যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি আরও মন্তব্য করেন, যুদ্ধকালীন সহিংসতা মানব ইতিহাসের নানা ভয়াবহ ঘটনার সঙ্গে তুলনীয়, এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশ্ববাসীর সোচ্চার হওয়া প্রয়োজন।

পরবর্তী পোস্টে তিনি জানান, মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক আইন বজায় রাখতে কীভাবে ভূমিকা রাখা যায়, তা নিয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে চান।

অন্যদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে কঠোর সমালোচনা করেছে এবং অভিযোগ করেছে যে, তিনি ভুল তথ্য ছড়াচ্ছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!