রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চীনের পশ্চিমাঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:৪৬ এএম

চীনের পশ্চিমাঞ্চলে ৫.৮  মাত্রার ভূমিকম্প

প্রতীকী ছবি

চীনের পশ্চিমাঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। এতে আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য প্রকাশিত না হলেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে।

পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় সকালে ছিংহাই প্রদেশের উলা শিউমা এলাকার উত্তর-পশ্চিমে প্রায় ১১৮ মাইল দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় আশপাশের এলাকায় কম্পন বেশি অনুভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!