রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিবেশী দেশে হামলার জন্য ইরাককে ব্যবহার করা যাবে না

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ১০:১১ এএম

প্রতিবেশী দেশে হামলার জন্য ইরাককে ব্যবহার করা যাবে না

ছবিঃ সংগৃহীত

প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড কিংবা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরাক কোনো পক্ষকেই নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে না।

বুধবার রাতে ইরাকের আকাশ প্রতিরক্ষা কমান্ডের পরিচালনা কেন্দ্র পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী এ অবস্থানের কথা জানান। এ সময় তিনি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ইরাকের ভূখণ্ডকে কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না। একইভাবে দেশটির আকাশসীমাও কোনো ধরনের সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ইরাক তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করবে না। দেশের আকাশসীমায় অনুপ্রবেশ কিংবা ভূখণ্ডের ওপর যেকোনো ধরনের লঙ্ঘনকে গুরুত্বের সঙ্গে দেখা হবে। এমন পরিস্থিতিতে দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরাকের এই অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মধ্যে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার আশঙ্কার মধ্যেই ইরাক নিজেদের ভূখণ্ডকে অন্য কোনো দেশের সামরিক কর্মকাণ্ডের অংশ হতে না দেওয়ার বার্তা দিল।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। ইরাকের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার কথাও তিনি উল্লেখ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!