রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি, ১১ দিনেই এলো ১৯২ কোটি ডলার

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১২:০২ এএম

প্রবাসী আয়ে ঊর্ধ্বগতি, ১১ দিনেই এলো ১৯২ কোটি ডলার

প্রতীকী ছবি

চলতি মার্চ মাসের প্রথম ১১ দিনে দেশে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় এসেছে। এ সময়ের মধ্যে দেশে এসেছে ১৯২ কোটি মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ১৭ কোটি ৪৫ লাখ ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, মার্চ মাসের প্রথম ১১ দিনে দেশে মোট ১৯২ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল প্রায় ১৩৩ কোটি ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ১১ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৩ দশমিক ২০ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আসন্ন ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে থাকা স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে প্রবাসী আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

তবে তারা মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে প্রবাসী আয়ের প্রবাহে কিছুটা প্রভাব পড়তে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!