রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ফের বাড়ল সোনার দাম, বিকেল থেকেই কার্যকর

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৫:২৬ পিএম

ফের বাড়ল সোনার দাম, বিকেল থেকেই কার্যকর

ফাইল ছবি

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে। ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা বেড়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে। এর আগে সকালে এক দফায় দাম বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা ছিল।

অন্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার দাম পূর্বের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!