প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৮:৪৩ পিএম
নতুন রেকর্ড গড়েছে দেশের প্রবাসী বাংলাদেশিরা পাঠানো রেমিট্যান্স। সদ্য বিদায়ী মার্চ মাসে দেশের অর্থনীতিতে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা স্বাধীনতার পর একক কোনো মাসে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মার্চের এই পরিমাণ আগের মাস ফেব্রুয়ারির চেয়ে প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার বেশি। এছাড়া গত বছরের একই সময়ের চেয়ে ৪৬ কোটি ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০২৫ সালের মার্চে, যখন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত ডিসেম্বরে, ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে গত জানুয়ারিতে, যার পরিমাণ ছিল ৩১৭ কোটি মার্কিন ডলার।



