রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল প্রতারণা ঠেকাতে কঠোর সতর্কতা জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ১২:৪৩ পিএম

ডিজিটাল প্রতারণা ঠেকাতে কঠোর সতর্কতা জারি

প্রতীকী ছবি

অনলাইন আর্থিক প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষিত থাকতে মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এক সাম্প্রতিক বার্তায় জানানো হয়েছে, কিছু গ্রাহক হ্যাকিং ও প্রতারণার মাধ্যমে অনলাইন ব্যাংকিংয়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা রোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পিন নম্বর, পাসওয়ার্ড বা এককালীন যাচাইকরণ কোড অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। পাশাপাশি সন্দেহজনক লিংকে প্রবেশ, অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড এবং অনলাইন জুয়ার মতো কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ছড়ানো লাইসেন্সবিহীন অ্যাপ, জামানতবিহীন ঋণ ও আকর্ষণীয় বিনিয়োগ প্রস্তাব থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

কোনো ধরনের লটারি, পুরস্কার বা প্রলোভনমূলক অফার যাচাই ছাড়া গ্রহণ না করার জন্যও গ্রাহকদের সতর্ক করা হয়েছে।

প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক সেবা সংক্রান্ত অভিযোগ বা সমস্যার জন্য ১৬২৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল ব্যাংকিং ব্যবহারে সচেতনতা বাড়ালে অনলাইন প্রতারণা থেকে অর্থ সুরক্ষিত রাখা সম্ভব।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!