রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:০৪ পিএম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

প্রতীকী ছবি

দেশের সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করতে প্রতিটি মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার সুনির্দিষ্ট কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন।

অর্থমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালা সংস্কারের উদ্যোগ নিয়েছে। বর্তমানে টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ, যা বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। এ কারণে ধাপে ধাপে করের বোঝা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর প্রত্যাহার করা হলে আগামী অর্থবছরে সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব কমতে পারে।

এর আগে জাতীয় সংসদে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!