রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সংসারের জন্য অভিনয় ছাড়তেও প্রস্তুত পূজা চেরি

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৪:৪৩ পিএম

সংসারের জন্য অভিনয় ছাড়তেও প্রস্তুত পূজা চেরি

ফাইল ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি বলেছেন, প্রয়োজনে সংসারের জন্য অভিনয়জীবন ছেড়ে দিতেও তিনি প্রস্তুত। ব্যক্তিগত জীবন ও সম্পর্কের মূল্য তার কাছে অনেক বেশি বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

পূজা চেরি বলেন, সম্পর্কের বিষয়টি তিনি খুব গুরুত্বের সঙ্গে দেখেন। তাই জীবনে এমন কোনো পরিস্থিতি তিনি চান না, যেখানে তার নামের সঙ্গে বিচ্ছেদের শব্দটি জড়িয়ে যায়।

তিনি আরও বলেন, যদি সম্ভব হয় তাহলে সংসার এবং অভিনয়—দুটোই একসঙ্গে চালিয়ে যেতে চান। তবে কখনো যদি মনে হয় সংসার ও কাজের মধ্যে ভারসাম্য রাখা সম্ভব হচ্ছে না, তাহলে তিনি সংসারকেই অগ্রাধিকার দেবেন এবং প্রয়োজনে অভিনয়জীবন থেকে সরে দাঁড়াবেন।

অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই একজন ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি। কিন্তু পারিবারিক জীবনের গুরুত্ব তার কাছে এতটাই বেশি যে প্রয়োজনে সে স্বপ্ন থেকেও সরে আসতে দ্বিধা করবেন না।

এদিকে আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘দম’। সিনেমাটি ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!