রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে আসছে পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:৪০ এএম

ঈদে আসছে পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’

ফাইল ছবি

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দম’ ছবির পর এবার তাঁর নতুন ছবি ‘নাকফুলের কাব্য’ ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

সম্প্রতি নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ছবিটির একটি পোস্টার, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, ছবির গল্পে সমাজের বাধা ও প্রভাবশালীদের চাপ উপেক্ষা করে এক গভীর প্রেম ও বিচ্ছেদের আবেগঘন কাহিনি তুলে ধরা হয়েছে।

ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে পূজা চেরী বলেন, এই গল্পটি তাঁর কাছে বিশেষভাবে প্রিয়। এতে প্রেম, যন্ত্রণা ও স্বপ্নের বাস্তব চিত্র ফুটে উঠেছে, যা দর্শকদের হৃদয়ে দাগ কাটবে বলে তিনি আশাবাদী।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলোক হাসান। এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। পাশাপাশি আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ ও আলীরাজসহ অনেকে। প্রেম, হাস্যরস ও আবেগের মিশেলে তৈরি এই ছবি ঈদে দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদন হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!