রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শাকিব খানের নতুন সিনেমা পেল প্রদর্শনের ছাড়পত্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:৪১ এএম

শাকিব খানের নতুন সিনেমা পেল প্রদর্শনের ছাড়পত্র

ফাইল ছবি

আসন্ন ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ প্রদর্শনের অনুমতি পেয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটিকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমোদন দিয়েছে।

মেগাতারকা শাকিব খান অভিনীত এ সিনেমা ছাড়পত্র পাওয়ার পর এখন মুক্তির চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত সিনেমাটির স্থিতিকাল ২ ঘণ্টা ২৯ মিনিট। ছবিটির প্রযোজনা করেছেন শিরিন সুলতানা।

সোমবার রাতে নির্মাতা সামাজিক মাধ্যমে সার্টিফিকেট প্রকাশ করে নিজের আনন্দ প্রকাশ করেন। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ীসহ আরও কয়েকজন শিল্পী।

এদিকে ‘প্রিন্স’ ছাড়াও ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আরও কয়েকটি সিনেমাও প্রদর্শনের অনুমতি পেয়েছে বলে জানা গেছে। সেগুলোর মধ্যে রয়েছে ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ এবং ‘প্রেশার কুকার’।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, প্রদর্শনের অনুমতি পাওয়ার মাধ্যমে সিনেমাগুলো বড় পর্দায় মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল। ভিন্ন ভিন্ন গল্প ও ধারার হওয়ায় দর্শকদের মধ্যেও এসব সিনেমা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!