রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:২১ এএম

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণ নতুন নয়। সেই ধারাবাহিকতায় জনপ্রিয় অভিনেতা বিজয়ও যোগ দিয়েছেন রাজনীতির ময়দানে। ক্যারিয়ারের শীর্ষ সময়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিজস্ব রাজনৈতিক দল গঠন করে তিনি ভক্তদের চমকে দেন। শুরু থেকেই তার লক্ষ্য ছিল ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছে বিজয়ের দল। এককভাবে নির্বাচনে অংশ নিয়ে ইতোমধ্যে শতাধিক আসনে এগিয়ে রয়েছে তারা। সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ১১৮টি আসন, সেখানে সেই লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে দলটি।

বর্তমান নির্বাচনে বড় দুটি জোটের বিপরীতে একাই লড়াই করেছে বিজয়ের দল। তারপরও ভোটের মাঠে তাদের শক্ত অবস্থান রাজনৈতিক মহলে নতুন হিসাব-নিকাশ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের বড় একটি অংশ বিজয়ের প্রতি সমর্থন দিয়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ফলাফলে।

বিজয় নিজেও দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে আছেন। তার এই অগ্রগতিতে সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই রাজ্যের শীর্ষ নেতৃত্বে দেখা যেতে পারে তাকে—এমন জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!