রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে হাদি হত্যায় গ্রেপ্তার দুজনের প্রসঙ্গে যা বললেন আইজিপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০১:৪১ পিএম

ভারতে হাদি হত্যায় গ্রেপ্তার দুজনের প্রসঙ্গে যা বললেন আইজিপি

ছবিঃ সংগৃহীত

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে।

সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদর দফতরে মিডিয়া সেন্টারে তিনি এ কথা জানান। আইজিপি বলেন, “ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে। তাদের অচিরেই দেশে আনা হবে।”

আইজিপি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা করাই পুলিশের প্রধান অঙ্গীকার। চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে এবং প্রতিটি থানা হবে জিরো কমপ্লেইন সেন্টার।

তিনি বলেন, পুলিশ সদস্যদের অতিউৎসাহী ভূমিকা পালন করতে দেওয়া হবে না। তবে জনগণকে আইন মেনে চলতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবিরুদ্ধ কাজে জড়িত থাকে, তাহলে ছাড় দেওয়া হবে না।

আইজিপি আরও উল্লেখ করেন, পুলিশের দুর্নামের জন্য কিছু মাত্র পুলিশ সদস্য দায়ী। পদোন্নতি ও পদায়নে কোনো স্বজনপ্রীতি হবে না। পুলিশে সৎ ও যোগ্য লোক থাকবে, কারণ দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

সরকারের বিভিন্ন পরিকল্পনার বিষয়ে আলী হোসেন ফকির বলেন, দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পুলিশের পোশাক বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!