প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:১৬ এএম
দেশজুড়ে চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নির্দেশনার পরপরই বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহে মাঠে নেমেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চাঁদাবাজির ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন সংস্থার সদস্যরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তারা বিভিন্ন এলাকা থেকে অভিযোগ ও তথ্য যাচাই-বাছাই করছেন।
এই কাজে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং পুলিশের বিশেষ শাখাসহ কয়েকটি ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকার চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চায় বলেও সংশ্লিষ্ট মহল জানিয়েছে।



