প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ১১:১৭ এএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়ে অংশ নিতে নির্ধারিত সময়ের অনেক আগ থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে মানুষের আগমন শুরু হয়। ধীরে ধীরে সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এর আগে সকালে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত সেই জামাতে তারা নামাজ আদায় করেন।
ঈদের এই আয়োজনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ।



