রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১০:৩৮ এএম

বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার আবুধাবিতে এক বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বৈঠকে বাংলাদেশের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে বার্তাটি তুলে দেন।

লিখিত বার্তায় দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। এ সময় আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশের এই অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দুই দেশকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করা হয়।

দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়। উচ্চপর্যায়ের এই বৈঠকে উভয় দেশের জ্বালানি, অবকাঠামো ও পররাষ্ট্র খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!