রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৫:১৯ পিএম

১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

কৃষকদের জন্য নতুন সেবা চালুর অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রাথমিক পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন করা হবে। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সরকারি সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে দেশের ১১টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করা হবে। সংশ্লিষ্টদের মতে, কৃষকদের তথ্যভিত্তিক সেবা প্রদান এবং বিভিন্ন সহায়তা সহজ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব উপজেলায় এই কার্যক্রম শুরু হবে সেগুলো হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, শিবগঞ্জ, শৈলকুপা, নেছারাবাদ, টেকনাফ, আদর্শ সদর, ইসলামপুর, গোয়ালন্দ ও জুড়ী।

এই কার্যক্রম সফল হলে পরবর্তীতে সারা দেশে ধাপে ধাপে তা সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!