রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ১২:৫৮ পিএম

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রি-পাইলটিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টা ২০ মিনিটে টাঙ্গাইলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।

এর আগে সকালে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে তিনি গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন।

টাঙ্গাইলে উদ্বোধনী এই আয়োজনের মাধ্যমে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ২০ হাজারের বেশি কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এই কার্ডের মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে ঋণ, ভর্তুকি ও বিভিন্ন কৃষিসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!