রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নারী প্রধান ৩৭ হাজার পরিবার পেল সুরক্ষা সহায়তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১২:৫৬ পিএম

নারী প্রধান ৩৭ হাজার পরিবার পেল সুরক্ষা সহায়তা

ছবিঃ সংগৃহীত

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা জোরদারে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে পরিবার কার্ডের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি জানান, এসব পরিবারের প্রতিটি নারী প্রধানকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহনশীল দেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে নারী ও শিশুদের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে তারা টেকসই উন্নয়নের সমঅংশীদার হতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ দেশ পায়।

তিনি আরও জানান, নারী ও শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে দরিদ্র নারীদের সহায়তা, মাতৃত্বকালীন পুষ্টি নিশ্চিতকরণ, শিশুদের সুস্থ বিকাশে সহায়তা, নারীদের আত্মকর্মসংস্থান এবং নারী উদ্যোক্তাদের পণ্য বিপণনের উদ্যোগ উল্লেখযোগ্য।

সরকারের এসব পদক্ষেপের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!