রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কুরআন ও বিশ্বমানের ব্রিটিশ শিক্ষাকে এক প্ল্যাটফর্মে এনে বাংলাদেশে সফল হওয়ার স্থপতি — আনিসুর রহমান সোহাগ

জীবন সালেহিন

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:০৪ পিএম

কুরআন ও বিশ্বমানের ব্রিটিশ শিক্ষাকে এক প্ল্যাটফর্মে এনে বাংলাদেশে সফল হওয়ার স্থপতি — আনিসুর রহমান সোহাগ

আনিসুর রহমান সোহাগ একজন দূরদৃষ্টি সম্পন্ন শিক্ষা উদ্যোক্তা, যিনি বিশ্বাস করেন—“শিক্ষা কেবল একাডেমিক জ্ঞান অর্জনের মাধ্যম নয়; বরং এটি হৃদয়ের পরিশুদ্ধি, মানুষের চরিত্র গঠন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে প্রস্তুত করার একটি আমানত।” এই বিশ্বাস থেকেই তিনি বাংলাদেশের মূলধারার শিক্ষা প্রণালীর বাইরে গিয়ে ইসলামিক মূল্যবোধ ও বিশ্বমানের একাডেমিক কাঠামোর সমন্বয়ে একটি বিকল্প শিক্ষা আন্দোলন গড়ে তুলতে আত্মনিয়োগ করেন।

তিনি মনে করেন, বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম হয়তো ডিগ্রি অর্জন করছে, কিন্তু তারা অনেক সময় তাদের পরিচয়, নৈতিক অবস্থান ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট নয়। এ কারণেই তিনি এমন এক শিক্ষা মডেল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, যেখানে ব্রিটিশ কারিকুলাম + মন্টেসরি দর্শন + ইসলামিক আত্মগঠন (Tarbiyah)—এই তিন স্তম্ভ এক সুশৃঙ্খল কাঠামোর মাধ্যমে শিশুর ব্যক্তিত্ব বিকাশের পথে ভূমিকা রাখবে।

২০১৬ সালে তিনি Averroes International School (AIS)-এর Co-Founder, Head of School ও Managing Director হিসেবে শিক্ষাবিপ্লবের প্রথম কাঠামো দাঁড় করান। তাঁর হাতে গড়া এই প্রতিষ্ঠান দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামিক ভিশনযুক্ত ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে পরিচিতি পায়। AIS শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি হয়ে ওঠে “Education with Identity & Purpose” ধারণার একটি বাস্তবমুখী উদাহরণ, যেখানে শিক্ষার্থীরা একদিকে আন্তর্জাতিক মানের পরীক্ষায় সফল হওয়ার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে শিখছে জীবনের অর্থ, দায়িত্ববোধ, আখলাক এবং আল্লাহর প্রতি ঈমানভিত্তিক চিন্তাশক্তি।

কেবল স্কুল প্রতিষ্ঠা নয়—তিনি একটি শিক্ষা দর্শনের জন্ম দিয়েছেন, যেখানে স্কুলের প্রয়োজনে শিক্ষার্থীরা মাথা নত করবে না, বরং স্কুলই শিক্ষার্থীর ফিতরাত, তার প্রাকৃতিক প্রবৃত্তি ও আল্লাহপ্রদত্ত মানসিক গঠনের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার পরিবেশ গড়ে তুলবে।

British Council অভিজ্ঞতা থেকে Faith-Driven British Curriculum Model-এর রূপকার

একযুগেরও বেশি সময় ধরে British Council Examination Facilitator হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে তিনি বাংলাদেশের ইংলিশ মিডিয়াম এবং প্রাইভেট এডুকেশন সেক্টরের নেপথ্যের বাস্তবতা খুব কাছ থেকে দেখেন। অসংখ্য কিশোর-কিশোরীকে তিনি আন্তর্জাতিক পরীক্ষার হলে পর্যবেক্ষণ করেছেন—তাদের আত্মবিশ্বাস, একাডেমিক দক্ষতা, কিন্তু একই সাথে তাদের ভেতরের শূন্যতাও।

একদিন পরীক্ষার শেষে এক শিক্ষার্থীর কথায় তিনি গভীরভাবে নাড়া খেয়েছিলেন। পরীক্ষার্থীটি বলেছিল, "স্যার, আমি সব জানি, তবু বুঝি নাআমার জীবনের exact উদ্দেশ্যটা কী?"
সেই ছোট্ট প্রশ্নই তাঁর ভেতরে এক দীর্ঘস্থায়ী আলোড়ন তোলে।

তিনি উপলব্ধি করেন— “O-Level /A-Level ডিগ্রি একজনকে Qualified করতে পারে, কিন্তু তাকে Purposeful বানাতে পারে না—যদি তার Character, Faith এবং Identity সঠিকভাবে নির্মিত না হয়।”

এই অনুধাবন থেকেই তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন—শুধু বিদ্যমান সিস্টেম মেইনটেইন নয়; বরং নতুন এক শিক্ষা সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে Academic Excellence এবং Islamic Character Building একই সূত্রে গাঁথা থাকবে।

Averroes থেকে "Faith-Integrated British Education Reform" — একটি মডেল তৈরির যাত্রা

২০১৬ সালে Averroes International School এ কাজ শুরুর পর তিনি বুঝতে পারেন—বিদ্যালয় দিয়ে শুরু করা বিপ্লব শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিশুর শিক্ষা যদি ইসলামী চেতনায় গঠিত হতে হয়, তবে—

  • শিক্ষককে হতে হবে "Instructor" নয়, বরং Mentor 
  • স্কুলকে হতে হবে "Institution" নয়, বরং Tarbiyah Community
  • পাঠ্যপুস্তককে হতে হবে "Syllabus" নয়, বরং Character Crafting Tool
  • Parent Engagement হতে হবে সিস্টেমের কেন্দ্রীয় স্তম্ভ

এই মডেলটি বাস্তবায়নের জন্য তিনি বলেন— “We do not just train students —We nurture souls, strengthen identity, and prepare a generation to live with dignity, discipline and devotion to Allah.”

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল: কুরআনের আলোয় নির্মিত একটি ব্রিটিশ কারিকুলাম মডেল

বাংলাদেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থায় যখন ধর্মীয় জ্ঞান ও আধুনিক একাডেমিক কাঠামো—এই দুই ধারণাকে আলাদা দুটি জগৎ হিসেবে দেখা হতো, তখন আনিসুর রহমান সোহাগ সেই প্রচলিত বিভাজনকে চ্যালেঞ্জ করেন। তিনি ঘোষণা দেন— “আমরা এমন এক প্রজন্ম চাই—যারা একদিকে হবে বিশ্বমানের academically competent, অন্যদিকে আল্লাহর সামনে বিনয়ী, চরিত্রে দৃঢ়, পরিচয়ে স্পষ্ট এবং আকর্ষণীয় আদর্শের ধারক।”

এই দর্শন বাস্তবায়নের জন্য তিনি চালু করেন Averroes International School — A Faith-Integrated British Curriculum Institution, যেখানে ব্রিটিশ কারিকুলামের প্রিমিয়াম একাডেমিক স্ট্যান্ডার্ডের পাশাপাশি Qur’an ও Tarbiyah শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

Averroes International School-এর অগ্রযাত্রা

বর্তমানে Averroes International School-এ ১১টি ক্যাম্পাসে ৪,০০০-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে প্রায় ১,২০০ জন শিক্ষার্থী হিফজ ও তালীমুল কুরআন বিভাগে নিবেদিতভাবে শিক্ষা গ্রহণ করছে। ইতিমধ্যে প্রায় একশো শিক্ষার্থী পূর্ণাঙ্গ হাফেজে কুরআন হওয়ার গৌরব অর্জন করেছে, যা স্কুলটির ইসলামি ও নৈতিক শিক্ষার প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন।

O-Level ও A-Level পরীক্ষায় Averroes-এর শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে অসাধারণ সাফল্য অর্জন করেছে অনেকে Top Score, Country Highest, World Highest, Daily Star Award, এবং Pearson High Achievers Award অর্জনের মাধ্যমে দেশের ও আন্তর্জাতিক পরিমণ্ডলে Averroes-এর নাম উজ্জ্বল করেছে।

এখান থেকে O-Level ও A-Level সম্পন্ন করা অসংখ্য শিক্ষার্থী বর্তমানে বিশ্বের টপ ১০০ র‌্যাংকিংয়ের ১০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, পাশাপাশি অনেকেই দেশের শীর্ষস্থানীয় মেডিকেল কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

Averroes আজ এক অনন্য দৃষ্টান্ত—যেখানে ইসলামি মূল্যবোধ, আধুনিক জ্ঞানচর্চা ও বিশ্বমানের একাডেমিক উৎকর্ষ একসাথে বিকশিত হচ্ছে।

এই মডেলটি বাংলাদেশের শিক্ষা ইতিহাসে এক অনন্য সংযোজন, কারণ সাধারণ ধারণা ছিল — হিফজ করলে একাডেমিক স্টাডি পিছিয়ে যায়” — আর Averroes সেই ধারণাকে ভেঙে দিয়ে দেখিয়েছে, Qur’an এর হিফজ এবং world-class academic achievement একসঙ্গে সম্ভব — যদি সঠিক দিকনির্দেশনা, সঠিক কারিকুলাম এবং সঠিক নেতৃত্ব থাকে।

Averroes শিক্ষার্থীরা কেবল ৯/৯ Perfect O-Level Score করছে না, তারা হাফিজ হিসেবে কুরআনের বাহক, Leadership Trained, Ethically Conscious Global Muslim Youth হিসেবে আত্মপ্রকাশ করছে।

Pearson Edexcel-এর Regional Development Managersসহ দেশের বহু স্বনামধন্য শিক্ষাবিদ প্রকাশ্যে মন্তব্য করেছেন —“Averroes is not just a school; it is a leadership model — a living example of how Islamic Identity and Global Education can coexist with excellence, envisioned and led by Anisur Rahman Sohag.”

হিফজ, চরিত্রগঠন (তারবিয়াহ) ও নেতৃত্ব তৈরির একটি পরিকল্পিত শিক্ষা কাঠামো

Averroes International School–এ শিক্ষা কেবল একাডেমিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি সুস্পষ্ট Tarbiyah Culture & Character Formation System হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে হিফজুল কুরআন কোনো সাইড প্রোগ্রাম নয়; বরং Core Academic Structure-এর অভিন্ন অংশ, যেখানে শিক্ষার্থীরা একইসাথে:

  • British Curriculum (Pearson Edexcel O/A Level Track)
  • Qur’an Recitation & Tajweed (Compulsory)
  • Faith & Identity Studies (Structured Tarbiyah Curriculum)
  • Hifz Division (Optional but prestigious pathway with academic integration)
  • Leadership & Adab Training (Behavioral and Ethical Coaching System)

মাত্র কয়েক বছরের ব্যবধানে ১২০০+ শিক্ষার্থী এই Hifz ও Tarbiyah Department-এ অধ্যয়ন করছে এবং প্রায় ১০০ জন পূর্ণাঙ্গ হাফেজে কুরআন হওয়ার গৌরব অর্জন করেছে। শিক্ষার্থীদের মধ্যে অনেকে ইতিমধ্যে বিশ্বের ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, পুরো দেশের জন্য গর্বের কারণ। স্কুলটি শুধুমাত্র একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ নয়। এর হিফ্জ প্রোগ্রাম, তারবিয়াহ উদ্যোগ এবং প্যারেন্টিং ওয়ার্কশপ শিক্ষার্থীদের মানসিক, আধ্যাত্মিক এবং পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই উদ্যোগগুলো একটি পরিবারকে সম্পূর্ণভাবে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে প্রতিটি সদস্য একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। এই সাফল্য প্রমাণ করে—“যদি উদ্দেশ্য স্পষ্ট হয় এবং নেতৃত্ব সঠিক হয়, তাহলে দীন ও দুনিয়ার জ্ঞান একসঙ্গে আত্তীকরণ করা সম্ভব।”

Averroes-এর শিক্ষার্থী ও হাফেযরা আজ প্রমাণ করছে— "The world does not need only skilled individuals; it needs The Creator (Allah)-conscious leaders with skill."

এই দর্শনের ফলে Averroes শিক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষার হাই স্কোর করছে না—
তাদের আচরণ, বিনয়, আখলাক এবং নেতৃত্বগুণ তাদেরকে আলাদা পরিচয়ে চিহ্নিত করে তুলছে।

এভেরোজ একাডেমিক মডেলে নেতৃত্বগঠনের মূল দর্শন

আনিসুর রহমান সোহাগ বিশ্বাস করেন— “একজন মুসলিম শিক্ষার্থীকে আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করবো না; আমরা তাকে আল্লাহর খলিফা হওয়ার যোগ্য করে তুলবো।”

এই উপলব্ধি থেকেই Averroes-এ “Leadership & Identity Training” নামে একটি Character Coaching Framework কার্যকর করা হয়েছে, যেখানে:

  • Student Responsibility System
  • Public Speaking & Debate Culture on Islamic Worldview
  • Mentorship Circle (Teachers as Mentor, not Instructors)
  • Parents Engagement & Family Education
  • Ethics over Competition Approach — “Win with Character, not just Scores”

শিক্ষা নেটওয়ার্ক, প্রকাশনা, মিডিয়া ও শিক্ষক নির্মাণ ইকোসিস্টেমের সূচনা

Averroes International School-এর সাফল্যের ধারাবাহিকতায় তিনি বর্তমানে একটি Faith-Integrated British Curriculum Expansion Project নিয়ে কাজ করছেন — যার লক্ষ্য হলো বাংলাদেশজুড়ে এমন একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলা, যেখানে Qur'an, Character & Global Competence একক কাঠামোর মধ্যে থাকবে। এই প্রকল্পটি একটি সম্পূর্ণ নতুন ধরণের British Curriculum School Network, মডেল অনুযায়ী ডিজাইন করা হচ্ছে, যেখানে একাডেমিক ও হিফজুল কুরআন প্রোগ্রাম পাশাপাশি বাধ্যতামূলকভাবে পরিচালিত হবে।

মাতৃভূমির খবর: শিক্ষা, মিডিয়া ও ন্যারেটিভ শক্তির মিলনস্থল

আধুনিক বিশ্বে যে জাতি Narrative Control করতে পারে, সে-ই Leadership ধরে রাখে। এই উপলব্ধি থেকেই তিনি Matribhumir Khobor প্রতিষ্ঠা করেন — একটি নৈতিক সাংবাদিকতার প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষা, পরিবার, সমাজ ও তরুণ প্রজন্ম নিয়ে একটি conscious media voice গড়ে উঠছে। এখানে শিক্ষা শুধুমাত্র নিউজ কন্টেন্ট নয়, বরং “Nation-Building Agenda” হিসেবে উপস্থাপিত হচ্ছে। Matribhumir Khobor বিশ্বাস করে — “Media is not only for reporting; it's a tool for shaping values and mindset.” এই কারণে প্রতিটি শিক্ষা প্রতিবেদন, সাফল্যের গল্প ও প্রবন্ধ একধরনের “Value Engineering for Society” হিসেবে ডিজাইন করা হয়।

কারিকুলাম ও প্রকাশনা ল্যাব — ইসলামিক বিশ্বদৃষ্টি দিয়ে নির্মিত শিক্ষা কনটেন্টের উৎপাদন কেন্দ্র

শুধু স্কুল পরিচালনা নয় — তিনি বিশ্বাস করেন, “যদি পাঠ্যবই ও রিসোর্স কারও হাতে থাকে, তবে শিক্ষার narrative তার হাতেই থাকে।” এই উপলব্ধি থেকে তিনি Education Publication Wing ও Curriculum Development Lab শুরু করেন, যেখানে তৈরি হচ্ছে—

  • Qur’an-friendly British Curriculum Workbooks
  • Tarbiyah-centered English & Value Education Materials
  • Teacher’s Guide for Faith-Based Pedagogy
  • Parent Engagement Booklets — ‘Family as the First Madrasa’ ধারণায়

এই প্রকাশনাগুলো শুধু স্কুলে ব্যবহৃত হয় না — বরং দেশের অন্য শিক্ষা উদ্যোগগুলোকেও প্রভাবিত করছে। এতে প্রমাণ হয় — তিনি শুধু শিক্ষা দেননি; তিনি শিক্ষা ভাষা তৈরি করেছেন।

শিক্ষক উন্নয়ন ও তারবিয়াহ-ভিত্তিক নেতৃত্ব প্রশিক্ষণ

“A school is never better than its teachers.” এই তত্ত্বে দৃঢ় বিশ্বাস রেখে তিনি Teacher Leadership & Tarbiyah Training Academy গড়ে তুলেছেন। এখানে শিক্ষকরা শিখছেন—

  • How to Teach Faith within Modern Curriculum
  • How to Speak to the Heart, not only to the Mind
  • How to become a Mentor, not just a Subject Instructor

এই প্রশিক্ষণ ব্যবস্থা জাতীয়ভাবে একটি ভিন্নধর্মী শিক্ষক নেতৃত্ব সংস্কৃতির সূচনা করেছে, যা ভবিষ্যতের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠাগুলোর জন্য একটি রেফারেন্স মডেল হতে যাচ্ছে।

শিক্ষা শুধু প্রতিষ্ঠান নয়, একটি আমানত সীমান্ত পেরিয়ে উম্মাহভিত্তিক এক দীর্ঘমেয়াদি ভিশন

আনিসুর রহমান সোহাগ বিশ্বাস করেন—একজন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা হওয়ার চেয়ে একজন মডেল নির্মাতা হওয়া অনেক বেশি প্রয়োজনীয়।

কারণ একটি প্রতিষ্ঠান সীমাবদ্ধ থাকে একটি শহর বা ক্যাম্পাসে, কিন্তু একটি সঠিক শিক্ষা দর্শন এবং কারিকুলাম মডেল পুরো জাতি এবং প্রজন্ম পরিবর্তন করতে পারে।

“We are not building schools for admission numbers, We are raising a generation as an amanah to Allah and as a leadership asset for the Ummah.”

তার স্বপ্ন একটি সিস্টেম গড়ে তোলা, যেখানে—

  • Bangladesh will not only send students abroad — it will export Educational Models to the world.
  • মুসলিম শিশু শুধু survivor নয় — identity carrier এবং confident contributor to global society হয়ে উঠবে।
  • Qur’an Hifz + World Class Academic Qualification = A New Global Benchmark for Islamic Education — যা আজ পৃথিবীর কোনো মুসলিম দেশে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি।

তিনি এমন এক সময়ের কল্পনা করেন, যখন মানুষ বলবে—"This is not just an English medium school model from Bangladesh. This is a Faith-Integrated Global Muslim Education Framework — born in Bangladesh, admired globally."

শিক্ষা — দুনিয়া গড়ার মাধ্যমে আখিরাতের সওয়াব অর্জনের এক চিরস্থায়ী আমানত

তার কাছে শিক্ষা কোন ব্যবসায়িক বিনিয়োগ নয়। তিনি এটিকে দেখেন Sadaqah Jariyah Project হিসেবে—একটি এমন আমল, যার মাধ্যমে প্রতিটি পাঠ, প্রতিটি অক্ষর, প্রতিটি সঠিক উচ্চারণ, প্রতিটি সুন্নাহভিত্তিক আচরণ শিক্ষা — সবকিছু চিরস্থায়ী সওয়াবের সম্পদ হিসেবে জমা হতে থাকবে। যদি শিক্ষা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়, তবে সেই শিক্ষা সফলতার ফল দিতে পারে কিন্তু বরকতের ফল দিতে পারে না।

মাত্র চল্লিশ পেরোনো আনিসুর রহমান সোহাগ শিক্ষাক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই বিরল এবং বাংলাদেশের শিক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ইতিমধ্যেই দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ও শিক্ষাবিশ্বের নীতি-নির্ধারকদের কাছ থেকে তিনি অর্জন করেছেন সম্মাননা ও স্বীকৃতি। কিন্তু তার প্রকৃত মর্যাদা পুরস্কারে নয়—একটি প্রজন্মের চেতনাজাগরণে।

আজকের বিশ্ব যখন আদর্শহীনতার সংকটে দিশেহারা, তখন আনিসুর রহমান সোহাগ শুধুমাত্র একজন প্রতিষ্ঠাতা বা শিক্ষা উদ্যোক্তা নন — তিনি এক উজ্বল দিশা, এক ‘মডেল অব হোপ’, যিনি প্রমাণ করেছেন— শিক্ষা যদি আমানত হিসেবে দেখা হয়, তবে তা জাতি পুনর্গঠনের সবচেয়ে শক্তিশালী উপকরণ হতে পারে।

তিনি যেভাবে ঈমান, জ্ঞান ও নেতৃত্ব—এই ত্রিমাত্রিক ভিত্তির উপর একটি নতুন শিক্ষা চিন্তাধারা দাঁড় করাচ্ছেন —তা শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বমঞ্চে মুসলিম শিক্ষাব্যবস্থার জন্যও হতে পারে একটি রেফারেন্স মডেল। যে জাতি তার শিশুদের হাতে আলোর প্রদীপ তুলে দিতে জানে, সেই জাতিকে কেউ অন্ধকারে আটকে রাখতে পারে না।

আনিসুর রহমান সোহাগ সেই আলোকপ্রদীপ প্রজ্বলনের কাজ করছেন — প্রজন্ম গঠনের মহান দায়িত্বকে আমানত হিসেবে ধারণ করে। আগামী দিনে তার প্রতিষ্ঠিত এই উত্তরাধিকার — একটি জাগ্রত ও ঈমানদৃঢ় শিক্ষিত মুসলিম প্রজন্ম গড়ে তোলার পথে আলোর পথনির্দেশক হয়ে থাকবে— ইনশাআল্লাহ।

আমরা প্রার্থনা করি— আল্লাহ যেন তার এই পথচলাকে কবুল করেন, বরকতময় করেন, এবং তাঁর হাতে গড়ে ওঠা এই শিক্ষা আন্দোলন যেন বিশ্বজুড়ে ঈমান ও জ্ঞানের সমন্বিত নেতৃত্বের এক উজ্জ্বল মানদণ্ড হয়ে ওঠে।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!